ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে

​সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
17

ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানের ভ্যান চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৪২ হাজার টাকার এক্সেসরিজ জুট ও কার্টুন মালামাল ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ১৭ অক্টোবর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান এন.এস.আর ইন্টারন্যাশনালের স্টোর ম্যানেজার আজিজুল হক রবিন (২৮)।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল অনুমান ৫:১৫ মিনিটের দিকে এন.এস.আর ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের প্রায় ৪২ হাজার টাকা মূল্যের এক্সেসরিজ জুট ও কার্টুন মালামাল নিয়ে ভ্যান চালক মো. মুক্তার (২৮) ডেলিভারির উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন ব্যাংক টাউনের দিকে রওনা দেন।

​পথিমধ্যে ভ্যান চালক কে সাভার মডেল থানাধীন উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছালে, পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে। অভিযুক্তরা ৩টি মোটরসাইকেলে করে এসে দেশীয় অস্ত্রের মুখে ভ্যান চালককে জিম্মি করে ওই মালামাল জোরপূর্বক লুট করে নেয়।

এ সময় চালক বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি চর-থাপ্পড় মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ​পরবর্তীতে ভ্যান চালক মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি প্রতিষ্ঠানের অন্যান্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করান।

চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের মালিকপক্ষের সাথে আলোচনা করে থানায় এসে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়। ​এজাহার নামীয় অভিযুক্তরা হলেন— ১। তারেক হাসান শুভ (২৭), পিতা-রশিদ মোল্লা, সাং-ব্যাংক কলোনী, ২।

আসাদুল (৩২) (জুট ব্যবসায়ী), পিতা-অজ্ঞাত, উভয় সাং-গেন্ডা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে এ ঘটনায় আসামি করা হয়েছে। ​এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন , অভিযোগটি আমলে নেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে

আপডেট সময় : ০২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬