ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহপাঠীদের স্মরণে ১৯৯৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল গভীর সমুদ্রে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কুয়াকাটায় বাঘায় এমপি আবু সাইদ চাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা সাভারের ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনতাই করে সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
25

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (সিজেআরএফ)-এর আর্থিক সহায়তায় এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর কারিগরি সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা আল ইমরান এবং প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কুড়িগ্রামসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। উল্লেখ্য, নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী) ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬