ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১০,৫০০ টাকা জরিমানা ভিসার মেয়াদ আর মাত্র তিন দিন আছে, এখন আমার কী করা উচিত জ্বালানি খাতে সংকটের আশঙ্কা ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস’ ফোরাম কর্তৃক “ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয় নান্দাইলে স্ত্রীর সামনে স্বামী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ মানিকগঞ্জে সম্পন্ন হলো বিমান মন্ত্রীর মাতা হুরুন নাহারের দাফন। নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারের উদ্ধার করে পুলিশ  গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি

উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১০,৫০০ টাকা জরিমানা

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
78

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন অনিয়ম রোধে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) দুপুরে উলিপুর বাজারে এ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা ঝুলানো হয়নি এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩টি রেস্টুরেন্ট এবং ১টি হলুদের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০,৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উলিপুর থানা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উদ্দিন, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দীক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি অফিসার জয়নুল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্যসামগ্রী ক্রয় করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১০,৫০০ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬