ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের গার্ডিয়ান নেই দখল অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত নান্দাইলে আগুনে পুড়ে নিঃস্ব কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন- তথ্য প্রতিমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির পক্ষ থেকে ২৫০ জনকে ঈদ উপহার দেওয়া হয় সাভারের ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান ১ বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করে উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন জনমনে ক্ষোভ পর্যটন নগরী কুয়াকাটায় ১২ তলা অত্যাধুনিক জানা হোটেল নির্মাণ এয়ারলাইন্স চেয়ারম্যান আসাদুজ্জামানের উদ্যোগে দ্রুতগতিতে কাজ চলমান রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদা দাবি সভাপতিকে কুপিয়ে জখম রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি

সাভারে হাসপাতালের বকেয়া বিলের কারণে ১২ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
229

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ বকেয়া বিল পরিশোধ না করায় এক রোগীর মরদেহ প্রায় ১২ ঘণ্টা মর্গে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে মৃত্যু হলেও স্বজনরা সকালে মরদেহ গ্রহণ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন মৃতের ছেলে সজল বেপারী।

মৃত আয়নাল বেপারী (৭০) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা।

সজল বেপারী জানান, তার বাবা হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি পরিবারকে জানান।

তিনি বলেন, এর আগে ওষুধ ও অন্যান্য খাতে ৩৩ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল। কিন্তু মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ আরও ২৮ হাজার টাকা বকেয়া দাবি করে। ওই টাকা তাৎক্ষণিকভাবে দিতে না পারায় মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয় এবং নিতে দেওয়া হয়নি।

পরে শনিবার সকালে এক চিকিৎসকের সহায়তায় ১০ হাজার টাকা পরিশোধ করে বেলা সাড়ে ১০টার দিকে মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে সকাল ১১টার দিকে হাসপাতাল এলাকা ত্যাগ করেন বলে জানান তিনি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আয়নাল নামে এক ব্যক্তির রাত ১২টার দিকে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা রাতে মরদেহ নিতে পারেননি। পরে সকালে স্বজনদের অনুরোধে বিল সমন্বয় করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে হাসপাতালের বকেয়া বিলের কারণে ১২ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬